ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী

Ayesha Siddika | আপডেট: ৩১ মে ২০২২ - ০৭:৫৪:০৬ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতির মতো সৎ ও বীরোচিত রাষ্ট্রনায়ক পৃথিবীতে বিরল। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছেন, বিশ্বজুড়ে তা প্রশংসিত। তিনি স্বমহিমায় উজ্জ্বল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষণজন্মা সেসব স্টেটসম্যানেরই একজন ছিলেন এ কথা নিঃসন্দেহে বলা যায়। রাজনৈতিক, অর্থনৈতিকসহ নানা দিক থেকে বিপর্যস্ত, তলাবিহীন ঝুড়ি আখ্যাপ্রাপ্ত একটি সদ্য স্বাধীন দেশের জন্য আশীর্বাদ হয়েই তিনি এসেছিলেন। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে বিএনপির সাথে কাঁধ কাঁধ মিলিয়ে নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

(৩১ মে) মঙ্গলবার নগরীর ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় আলোচনা সভায় অন্যানের‌্য মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানরগ বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, ইমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সদস্য আফজাল হোসেন, মুকুল মুর্শেদ, খসরুজ্জামান খসরু, মির্জা স¤্রাট হোসেন, মাহবুুব চৌধুরী, মো: আসাদুল হক আসাদ প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

▎সর্বশেষ

ad