ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দুই দফা কমার পর আবারো বাড়ল স্বর্ণের দাম

superadmin | আপডেট: ১৭ মে ২০২২ - ০৯:৪১:৪০ পিএম

ডেস্কনিউজঃ দুই দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নতুন এ দাম বুধবার (১৮ মে) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। স্থানীয় বুলিয়ান মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৪ হাজার ৩৫ টাকা একং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৩ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গেল ১০ মে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস।

এ সময় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭৬ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ৭৩ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন স্বর্ণের দাম ৫২ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে গত ২৫ এপ্রিল সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমানো হয়। ২৬ এপ্রিল থেকে তা কার্যকর হয়।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে করা হয় ৭৭ হাজার ৬৮২ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে ৫৩ হাজার ৭১ টাকা করা হয়।

বিপুল/ ১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.৩২

▎সর্বশেষ

ad