রুশ বাহিনীর বিরুদ্ধে জিততে পারবে ইউক্রেন, দাবি জ্যেষ্ঠ ন্যাটো কর্মকর্তার

Ayesha Siddika | আপডেট: ১৫ মে ২০২২ - ১২:২৮:০৮ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ স্বাচ্ছন্দ্যভাবে এগোচ্ছে না। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধে কিয়েভ জিততে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আল জাজিরার খবরে বলা হয়েছে, ন্যাটো কূটনীতিকরা রোববার জার্মানির বার্লিনে মিলিত হয়েছেন। এই বৈঠকে ইউক্রেনকে কিভাবে আরও সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হবে। এছাড়া ফিনল্যান্ড-সুইডেনের জোটে যোগদানে রাশিয়া যে হুমকি দিয়েছে তা নিয়েও আলোচনা করা হবে।

জেনারেল মিরসা জিওনা নামে ন্যাটোর উপ মহাসচিব বলেন, রাশিয়ার নিষ্ঠুর আক্রমণ গতি হারাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের এই কর্মকর্তা আরও বলেন, ইউক্রেনীয় সেনা এবং জনগণের সাহস এবং আমাদের সহায়তায় ইউক্রেন এই যুদ্ধে জিততে পারবে।

সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭

▎সর্বশেষ

ad