ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ঈদের আগেই কমল সোনার দাম

admin | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ - ০৯:১১:১৫ পিএম

ডেস্ক নিউজ : দেশের বাজারে ঈদের আগেই ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ দাম মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হবে।

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে এ দাম সমন্বয় করার কথা জানিয়েছে বাজুস। দাম কমানোর কারণ হিসেবে সংগঠনটি বলছে, বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুর দাম কমে যাওয়ায় দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, এক ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭৭ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন সোনার দাম প্রতি ভরি পড়বে ৫৩ হাজার ৭১ টাকা। 

এর আগে গত ১২ এপ্রিল, ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস। সেসময় দেশের বাজারে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭৮ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৪ হাজার ৫৬০ টাকা ও সনাতন সোনার প্রতি ভরির দাম ৫৩ হাজার ৮২৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে এবারও রূপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস।

উল্লেখ্য, গত মাসের (মার্চ) ২২ তারিখেও বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল।

কিউটিভি/অনিমা/২৫শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১১

▎সর্বশেষ

ad