ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

পুলিশের হেফাজতে মৃত্যু মেনে নেয়া যায় না: জিএম কাদের

admin | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ - ০৭:৩৩:২৫ পিএম

ডেস্ক নিউজ : লালমনিরহাটে পুলিশের হেফাজতে রবিউল ইসলাম নামে এক যুবকের মৃত্যুতে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম (গোলাম মোহাম্মদ) কাদের এমপি। তিনি শনিবার এক বিবৃতিতে নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পুলিশের হেফাজতে রবিউলের মৃত্যু মেনে নেয়া যায় না। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী পুলিশের নির্যাতনে রবিউলের মৃত্যু হলে অবশ্যই দায়ী ব্যক্তিকে বিচারের মুখোমুখি হতে হবে। অপরাধীকে কোনভাবেই ছেড়ে দেয়া যাবে না। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

 

 

কিউটিভি/আয়শা/১৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

▎সর্বশেষ

ad