ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

তারেকের সিন্ডিকেটের কারণে সার কিনতে পারত না কৃষকরা : সজীব ওয়াজেদ

admin | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ - ০৩:২৫:৩৬ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বিএনপি নেতা তারেক গংদের সার সিন্ডিকেটের কারণে সার কিনতে পারত না গ্রামের কৃষকরা। এ কারণে ফসল উৎপাদন কমে যায় দেশে। তিন থেকে চার কোটি প্রান্তিক কৃষক পরিবারের দুই বেলা ভাত জোটানো অসম্ভব হয়ে ওঠে। ’

শুক্রবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক পোস্টে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সেই সুযোগে বিএনপির নেতাকর্মীরা দাদন ব্যবসা জমিয়ে তুলে সর্বস্বান্ত করে ফেলে কৃষকদের। এমনকি ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকেও লাখ লাখ বস্তা সার লোপাট করে বিএনপির দৃর্বৃত্তরা। ’ 

তিনি বলেন, সারের অভাবে চাষাবাদ করতে না পেরে, সাতক্ষীরা, নড়াইল, মেহেরপুর, খুলনা, রংপুর, রাজশাহীতে কাফনের কাপড় নিয়ে সড়ক অবরোধ করেছিল কৃষকরা। কিন্তু সাধারণ কৃষকদের ওপর দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে তৎকালীন বিএনপি সরকার। এমনকি কুড়িগ্রাম, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১২ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। সারের অভাবে তখন বোরো-ইরি চাষাবাদ ব্যাহত হয় বাংলাদেশে।

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের অমূল্য সম্পদ এ দেশের মানুষ, উর্বর মাটি আর আমাদের কৃষি। কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। কৃষিকাজের জন্য কৃষকরা এখন পাচ্ছেন বিনা সুদে ও স্বল্পসুদে ঋণ সুবিধা। ফলে ভাগ্য বদলাচ্ছে প্রান্তিক কৃষকদের। ’

 

 

কিউটিভি/আয়শা/১৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad