ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে বেড়েছে ডিমের দাম, কমেছে বাংলাদেশে

admin | আপডেট: ১৫ এপ্রিল ২০২২ - ০৩:১৬:০৯ পিএম

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে ব্লার্ড ফ্লুর মারাত্মক প্রাদুর্ভাবে ডিমের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় টান পড়েছে। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পণ্যটির চালান ব্যাহত হয়েছে। এ ছাড়া খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে এবং ইহুদিদের পাসওভারকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে ডিমের চাহিদা বেড়েছে, যা প্রভাব ফেলেছে দামের ওপর।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারগুলোর ডাটা বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, দেশটির বাণিজ্যিক খামারগুলোতে বার্ড ফ্লুর বলি হয়েছে ১ কোটি ৯০ লাখের বেশি ডিমপাড়া মুরগি। ভাইরাসের এ প্রাদুর্ভাব ২০১৫ সালের পর সবচেয়ে মারাত্মক। এদিকে সর্বকালের সবচেয়ে মারাত্মক বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখছে ফ্রান্স। ভাইরাসটির সংক্রমণ রোধে দেশটিতে প্রায় ৮ শতাংশ ডিমপাড়া মুরগি নিধন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী অঙ্গরাজ্য আইওয়ায় বার্ড ফ্লুর মারাত্মক প্রভাব পড়েছে। অঙ্গরাজ্যটিতে ১ কোটির বেশি ডিমপাড়া মুরগি নিধন করা হয়েছে। অন্যদিকে নেব্রাস্কায় ১৭ লাখের বেশি ডিমপাড়া মুরগি নিধন করা হবে। সংক্রমণ রোধে ডিমপাড়া মুরগি নিধনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। দেশটির মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে মার্চে এক ডজন বড় ডিমের দাম পাইকারিতে ৩ ডলার ছাড়ায়। ওই অঞ্চলগুলোতে পণ্যটির দাম এক বছর আগের একই সময়ের চেয়ে প্রায় ২০০ শতাংশ বেড়ে যায়।
ফ্রান্সে পাইকারিতে ডিমের দাম গত বছরের তুলনায় বেড়েছে ৬৯ শতাংশ। এর প্রভাব ডিম দিয়ে বানানো অন্য পণ্যগুলোর ওপরও পড়ছে। তবে বিশ্ববাজারে ডিমের দামের প্রভাব কতখানি বাংলাদেশে পড়বে এ ব্যাপারে এখনই হলফ করে কিছু বলা যাচ্ছে না। যদিও ২০১৯-২০ অর্থবছরেই ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০২২ সালের ফেব্রুয়ারির মাসের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরে ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ২৬৬ কোটি ৪৪ লাখ পিস। ফেব্রুয়ারিতে ডিমের উৎপাদন হয়েছে ২০৬ কোটি ৯৮ লাখ পিস। এছাড়াও দেশে ডিম আমদানিতে কড়াকড়ি রয়েছে। রাজধানীর বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, গত সপ্তাহে ডিমের ডজন ছিল ১১০-১১৫ টাকা। তবে নতুন সপ্তাহে ডিমের দাম কমে ডজন দাঁড়িয়েছে ১১০-১০৫ টাকা।

 

 

কিউটিভি/আয়শা/১৪ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad