ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মারা গেছেন আব্দুল গাফফার চৌধুরীর মেয়ে বিনীতা চৌধুরী

admin | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ - ০৩:৫৭:৫২ পিএম

ডেস্ক নিউজ : প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চোধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী (৪৯) আর নেই। 

বুধবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি মারা যান।

আব্দুল গাফফার চৌধুরীর ৪ মেয়ে ও ১ ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন। বিনীতা একজন সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে নামী-দামী কোম্পানিতে কাজ করতেন। তিনি আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গেই থাকতেন।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান বলেন, “বিনীতা বিগত কয়েক মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন।”

তিনি আরও জানান, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫ মাস ধরে শয্যাশায়ী আব্দুল গাফফার চৌধুরী বর্তমানে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মেয়ের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

কিউটিভি/অনিমা/১৪ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৭

▎সর্বশেষ

ad