ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

শক্তিশালী প্রবৃদ্ধির পথে হাঁটছে বাংলাদেশ: বিশ্ব ব্যাংক

admin | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ - ১১:৪৪:৫৮ পিএম

ডেস্ক নিউজ : চলতি ২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি বলছে, সংকট কাটিয়ে বাংলাদেশ শক্তিশালী প্রবৃদ্ধির পথে হাঁটছে।

বুধবার ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০২২’ প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন পূর্বাভাস তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হান্স টিমার এসব তথ্য তুলে ধরেন।

করোনা সংকটে বাংলাদেশের অর্থনীতি কিছুটা বাধাগ্রস্ত হলেও, পোশাক রপ্তানি ভালো ছিল। ইউরোপসহ অন্যান্য বাজারে পোশাক রপ্তানির অংশীদারিত্ব ধরে রাখা সম্ভব হলে, চলতি অর্থবছরে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। আর এই ধারা অব্যাহত থাকলে পরবর্তী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশে। 

বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক এই প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার বলেন, বাংলাদেশ সঠিক পথে আছে। শক্তিশালী প্রবৃদ্ধির পথে হাঁটছে বাংলাদেশ। করোনা সংকট থেকে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার দ্রুত ঘটছে। তবে আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায়, মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে। 

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘আগামীতে মূল্যস্ফীতির নিবিড় পর্যবেক্ষণ দরকার হবে। ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে পারে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে। তবে বিশ্বব্যাংক বাংলাদেশে কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে সহযোগিতা করে যাবে, যাতে পুনরুদ্ধার আরও সহজ হয়।’  

গত ৬ এপ্রিল প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২’ এ এশীয় উন্নয়ন ব্যাংক পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে। 

কিউটিভি/অনিমা/১৩ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad