ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

নাইকো মামলায় খালেদা জিয়ার অভিযোগ গঠন শুনা‌নি পেছাল

admin | আপডেট: ১২ এপ্রিল ২০২২ - ০৩:১৬:৩১ পিএম

ডেস্ক নিউজ : খালেদা জিয়া অসুস্থ জানিয়ে শুনানি মুলতবি চেয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) আদালতে তার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে  নিয়ে বিভিন্ন কারণে এখন পর্যন্ত আসামিপক্ষ ৪২ বার সময় আবেদন করেছে । 


আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সরকারের নির্বাহী আদেশে মুক্ত খালেদা জিয়া অসুস্থ এবং তার অনুপস্থিতিতে আদালতে তার প্রতিনিধিত্ব করেন তিনি। আবেদনে মাসুদ আদালতকে বলেন, আগামী শুনানির তারিখে খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ করবেন তারা। আসামিদের মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন এখন কারাগারে এবং বাকি ৬ আসামি জামিনে আছেন। অপর আসামি নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন।

মঙ্গলবারের শুনানির সময় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে হাজির ছিলেন দুই আসামি মামুন ও সেলিম ভূঁইয়া। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন কানাডিয়ান কোম্পানি নাইকোকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন চুক্তি দিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ২০০৭ সালের ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে।

মামলার অন্যতম আসামি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা এ কে এম মোশাররফ হোসেন ২০২০ সালের ১৭ অক্টোবর এবং মওদুদ আহমদ গত বছরের ১৬ মার্চ মারা যান। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ওই চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের ১৩ হাজার কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ এনেছে দুদক।

 

 

কিউটিভি/আয়শা/১২ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad