ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগের রাতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

admin | আপডেট: ১১ এপ্রিল ২০২২ - ০৯:৩৩:৫৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। এ ঘটনার পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নেমেছেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা। 

রোববার রাতে পাকিস্তানজুড়ে ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

তবে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে, রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার, লাহোর, মালাকান্দ, জং, কোয়েটা, ওকারা ও অ্যাবোটাবাদসহ অন্য বড় শহরে।

পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।

ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের আগের দিন টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তার দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে রাজপথে নেমে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছিলেন।

রোববার রাতে ইমরান খান এক টুইটার বার্তায় তার আহ্বানে সাড়া দেয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

ইমরান খান বলেন, “পাকিস্তানের আসন্ন সরকার হবে ‘বিদেশ থেকে আমদানি করা’ এক সরকার এবং এর প্রতি জনগণের কোনো সমর্থন থাকবে না।”

এদিকে সোমবার পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটিতে তেহরিকে ইনসাফ দল থেকে ইমরান খানের পররাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি প্রার্থী হয়েছেন।

কোনো কোনো সূত্র জানিয়েছে, কোরেশি হেরে গেলে তেহরিকের সংসদ সদস্যরা গণহারে পদত্যাগ করবেন।

কিউটিভি/অনিমা/১১ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৩

▎সর্বশেষ

ad