ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

পোশাক শ্রমিকদের ঈদের ছুটি কবে থেকে, জানালেন প্রতিমন্ত্রী

admin | আপডেট: ১০ এপ্রিল ২০২২ - ০৪:৩৯:৪১ পিএম

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৭ এপ্রিল থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রোববার সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ কর্মপন্থা গ্রহণে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিজিএমইএ এবং বিকেএমইএ’র (পোশাক খাতের সংগঠন) মাধ্যমে আমাদের জানানো হয়েছে ২৭ এপ্রিল থেকে তারা (গার্মেন্টস মালিকরা) পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। যাতে অতিরিক্ত চাপ রাস্তা ও নৌপথে তৈরি না হয়। এই জিনিসটি নিশ্চিত করা হবে। ফেরি চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘যে ফেরিগুলো ডকইয়ার্ডে আছে, মেরামতের জন্য এগুলো দ্রুত ঠিক করে ঈদের যানবাহন পরিবহণের জন্য প্রস্তুত হয়ে যাবে। তারা আমাদের নিশ্চিত করেছে এবার ৫১টি ফেরির সেবা বিভিন্ন নৌ রুটে দিতে পারব।’

খালিদ মাহমুদ আরও বলেন, আজকের বৈঠকে জেলা-উপজেলা ও বিভাগীয় প্রশাসন এবং পুলিশ যুক্ত ছিল। আজকের সভার সিদ্ধান্তগুলো তাদের লিখিতভাবে পাঠিয়ে দেব। তারা স্থানীয় পর্যায়ে সভা করে ব্যবস্থা নেবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ অথবা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

 

কিউটিভি/আয়শা/১০ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৭

▎সর্বশেষ

ad