ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

গৌরীপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

admin | আপডেট: ১০ এপ্রিল ২০২২ - ০৪:২১:৪৫ পিএম

ডেস্ক নিউজ : রোববার (১০ এপ্রিল) র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক স্কোয়ার্ড কমান্ডার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অভিযান চালায়। এ সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মামুন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের এ চৌকস দলটি। র‌্যাবের এ কর্মকর্তা সময় সংবাদকে জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার খবরটি জানতে পেরে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মামুন মিয়াকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে।

এর আগে শনিবার সকালে গৌরীপুর উপজেলার চরাকোনা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় আম পেড়ে দেওয়ার কথা বলে রাস্তার পাশের বাঁশঝাড়ের আড়ালে দ্বিতীয় শ্রেণির শিশুটিকে নিয়ে যায় মামুন মিয়া। পরে বাঁশপাতা জড়ো করে আগুন ধরিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টা করলে পাশের লোকজন দেখে ফেলে। এ সময় মামুন মিয়া দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা করে শিশুটির বাবা।

 

 

কিউটিভি/আয়শা/১০ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad