ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না ইনশাআল্লাহ : সেতুমন্ত্রী

admin | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ - ০৭:৪০:৩৭ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তারা উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছেন। আজ শনিবার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের অন্তর্গত ইউনিটগুলোর নতুন কমিটির পরিচিতিসভায় তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, যারা বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলছেন তারা হয় না জেনে বলছেন, না হয় উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছেন। আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট উন্মুক্ত নয়, শ্রীলঙ্কার মতো কেউ ইচ্ছা করলে বিদেশে ডলার পাঠাতে পারবে না।

শিক্ষা, চিকিৎসা যেকোনো কাজে বিদেশে টাকা পাঠাতে হলে অ্যাকাউন্ট ওপেন করে তা পাঠাতে হবে। দেশের মেগাপ্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে মেগাপ্রকল্পের কথা বলেন, তবে পদ্মা সেতু বিদেশি ঋণনির্ভর নয়। আমাদের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু করছেন, বিদেশি ঋণ নেই। কোনো বিদেশি ঋণ নিয়ে এত বড় মেগাপ্রকল্প হয় না। বঙ্গবন্ধুকন্যা সারা বিশ্বকে দেখিয়েছেন আমরা পারি। তিনি আরো বলেন, আমাদের পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। শ্রীলঙ্কার বেশির ভাগ ঋণ অল্প সময়ে, কঠিন শর্তে, অধিকতর সুদের হারে পরিশোধ করতে হচ্ছে। আমাদের অধিকাংশ ঋণ দীর্ঘমেয়াদে পরিশোধ করতে হচ্ছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেলের বিরুদ্ধে অপপ্রচারের পর এখন তারা লেগেছে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। করোনার সংকট কাটিয়ে আজ তৃণমূল পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি ভারসাম্যপূর্ণ পর্যায়ে রয়েছে। বাংলাদেশে তেমন কোনো সংকট হয়নি।

অপপ্রচার করে শেখ হাসিনার অগ্রযাত্রা বন্ধ করা যাবে না উল্লেখ করে কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা বীরদর্পে এগিয়ে যাচ্ছেন। উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়ে তারা বলছে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার পথে হাঁটছে। বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন। কেউ না বুঝে করছেন, আবার কেউ শেখ হাসিনার বিরোধিতার জন্য এইসব অপপ্রচারে নেমেছেন। লাভ হবে না।

 

 

কিউটিভি/আয়শা/৯ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৭:৩৯

▎সর্বশেষ

ad