ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

‘টিকা দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ’

admin | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ - ০৪:৫১:৫১ পিএম

ডেস্ক নিউজ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। আক্রান্তের সংখ্যা কমেছে। সেই সাথে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। একদিনে ১ কোটি ডোজ করোনা টিকা দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে। শনিবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সারা দেশের হাসপাতালগুলোর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার কাজ বাস্তবায়ন করা হবে। খুব শীঘ্রই হাসপাতালটিতে স্থাপনকৃত এমআরআই মেশিন ও হাসপাতালে নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন করার কথা জানান মন্ত্রী। এছাড়া হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসন ব্যবস্থা, শুন্য পদে দ্রুত পূরণ করার আশ্বাস দেন তিনি।

হাসপাতালে বর্তমান ডায়রিয়ার ১০ বেডকে ৫০ শয্যাবিশিষ্ট পৃথক ডায়রিয়া ইউনিট খোলার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি জেলা প্রশাসক আব্দুল লতিফ, মানিকগঞ্জ পৌর সভার মেয়র মো. রমজান আলী, হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. আরশ্বাদ উল্লাহ্, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম নবী প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/৯ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad