ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

এলিয়েনের সংস্পর্শে অন্তঃসত্ত্বা বহু নারী! দুঃশ্চিন্তায় প্রশাসন

admin | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ - ০৫:৪৩:৫৪ পিএম

ডেস্ক নিউজ : ভিনগ্রহের যান বা এলিয়েন সম্পর্কে নানা সময়ে বহু কথাই শোনা যায়। যদিও আজ পর্যন্ত এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তাই বলে সেই যান থেকে বেরিয়ে আসছে অহরহ ভিনগ্রহী এলিয়েন, আর নারীদের ধর্ষণ করে চলে যাচ্ছে! যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে বহু নারী! 

এমন আজব কথা এর আগে কখনো শোনা যায়নি। কিন্তু এটাই শোনা যাচ্ছে! তাও আবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরে জমা পড়া এক প্রতিবেদনে! 

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিনগ্রহীরা মানুষের সঙ্গে যৌনসম্পর্ক করছে, তাদের ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা এবং এর ফলে গর্ভবতী হয়ে পড়েছেন বহু সংখ্যক মার্কিন নারী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য সান’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থার তরফে পেন্টাগনের কাছে একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। যার নাম ‘Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues’। সেখানেই এই বিষয়টির ওপর আলোকপাত করা হয়েছে।

বিষয়টি নিয়ে একটি তালিকাও তৈরি করেছে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা এমইউএফওএন। ভিনগ্রহীদের দ্বারা মানুষ কীভাবে আক্রান্ত হতে পারে, তারই তালিকা দেয়া হয়েছে সেখানে।

কী কী রয়েছে সেই তালিকায়:

  • অপহরণ
  • যৌন মিলন
  • বলপূর্বক যৌন মিলন বা ধর্ষণ
  • টেলিপ্যাথির মাধ্যমে মানুষের মনের ওপর দখল নিতে পারে ভিনগ্রহীরা
  • মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তে পৌঁছেও দিতে পারে তারা

এই পাঁচটি আশঙ্কার কথা বলা হয়েছে তালিকায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভিনগ্রহীদের সামনে পড়লে প্রত্যক্ষদর্শীরা নানাভাবে আহত হতে পারেন। শরীর পুড়ে যেতে পারে, মস্তিষ্কের সমস্যা হতে পারে, স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘অদ্ভুত যানের সংস্পর্শে আসার পর মানুষ আহত হয়েছেন, এমন উদাহরণ পাওয়া গেছে।’

প্রতিবেদনটি ছিল প্রায় দেড় হাজার পাতার। পেন্টাগনের গোপন বিভাগ, যারা ভিনগ্রহীদের নিয়ে কাজ করেন, সেখানে এই প্রতিবেদন জমা পড়েছে বলেই খবরে প্রকাশ। সূত্র- হিন্দুস্তান টাইমস।

কিউটিভি/অনিমা/৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

▎সর্বশেষ

ad