ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

ডলারের দাম বেড়ে ৯২ টাকা

admin | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ - ০৩:১৩:৪৫ পিএম

ডেস্ক নিউজ : চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-জানুয়ারি) পণ্য আমদানিতে প্রায় ৪৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে জুলাই-মার্চ এই ৯ মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ১৮ শতাংশ। আবার একই সময়ে পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ শতাংশ। এতে দেখা দিয়েছে আয়-ব্যয়ের অসামঞ্জস্যতা।বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের দাম ৮৬ টাকা ২০ পয়সা। কিন্তু আমদানিকারকদের দায় পরিশোধের ক্ষেত্রে কোনো কোনো ব্যাংক এখন প্রতি ডলারের বিপরীতে ৯০ থেকে ৯২ টাকা নিচ্ছে। বিশেষ করে ভোগ্যপণ্য আমদানিকারকদের কাছ থেকেই বাড়তি দাম নেওয়া হচ্ছে। অবশ্য ব্যাংকগুলোকেও একটির কাছ থেকে অন্যটিকে বেশি দামে ডলার কিনতে হচ্ছে।

ব্যাংকগুলোতে ডলারের লেনদেন পর্যবেক্ষণ করে দেখা যায়, বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রতি ডলার ৯০ টাকায় কিনে ৯১ টাকায় বিক্রি করেছে। অগ্রণী ব্যাংক ৮৯ টাকা ৬০ পয়সায় কিনে ৯১ টাকা ৬০ পয়সায় বিক্রি করেছে। জনতা ব্যাংক ৮৯ টাকা ৫০ পয়সায় কেনা ডলার ৯১ টাকা ৫০ পয়সায় বিক্রি করছে। এক্সিম ব্যাংকে ৮৯ টাকা ৪০ পয়সায় কেনা ডলার বিক্রি হয়েছে ৯০ টাকা ৯০ পয়সায়। এ ছাড়া প্রাইম ব্যাংক ৯০ টাকায় কিনে ৯১ টাকায় ও আইএফআইসি ৯০ টাকা ৪০ পয়সায় কিনে ৯১ টাকা ৬০ পয়সা দরে বিক্রি করেছে।

এদিকে কোনো কোনো ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্যের চেয়ে তিন টাকা পর্যন্ত বেশি দিয়ে প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, যেদিন ডলারের চাহিদা যত বাড়ে, সেদিন এর দামও তত বৃদ্ধি পায়। ফলে ভোগ্যপণ্য আমদানিকারকদের ৯০ টাকার কমবেশি দরে ডলার কিনতে হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যের দাম বাড়বে।

 

 

কিউটিভি/আয়শা/৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

▎সর্বশেষ

ad