ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

‘বিএনপিকে নির্বাচনে আনতে সরকার বিদেশিদের কাছে দৌড়াচ্ছে’

admin | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ - ০৫:১৪:৩৩ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (০৭ এপ্রিল) মির্জা ফখরুল বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে জবাবদিহিমূলক নির্বাচন হতে হবে। তবেই বিএনপি অংশ নেবে। আওয়ামী লীগের এসব অপকর্মকে সমর্থন দেবে না তার দল।’জোর করে ক্ষমতায় টিকে থাকা বর্তমান সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই। স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য থাকে দুর্নীতি আর টাকা কামানো। টেস্ট, টিকা সবক্ষেত্রেই দুর্নীতি ও লুটপাটের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সরকারের মদতপুষ্টদের লাভবান করতে দুর্নীতি করছে সরকার।’তিনি বলেন, ‘সরকারি হাসপাতালের ভয়াবহ অবস্থা। সেদিকে নজর নেই সরকারের। তাদের নজর শুধু মেগা প্রজেক্টে, যেখানে লুট করা যায়।’ এতে মেগা অর্থ পকেটে আসে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই। সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।’

 

 

কিউটিভি/আয়শা/৭ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad