ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

নিজ বাসা ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

admin | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ - ০৭:৪০:২৬ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ বাসা ফিরোজায় ফিরেছেন। বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন তিনি। পাঁচটার দিকে হাসপাতালে পৌঁছান। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল থেকে আবার বাসার দিকে রওনা করেন।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে তার গাড়িতে ছিলেন গৃহকর্মী ফাতেমা। এছাড়া ব্যক্তিগত নারী স্টাফও ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার উন্নতি হলে, চলতি বছরের ১০ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিপুল/৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:৩৭

▎সর্বশেষ

ad