ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে খালেদা জিয়া

admin | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ - ০৫:৩৫:২৬ পিএম

ডেস্ক নিউজ : শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেন তিনি। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা করেন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে ম্যাডাম হাসপাতালে পৌঁছেন।

এখন তিনি এক্স-রেরুমে আছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার বেশ কিছুদিন ধরে থেমে থেমে জ্বর আসছে। এ জন্য চিকিৎসকরা তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর শারীরিক নানা জটিলতা দেখা দেয়।

 

 

কিউটিভি/আয়শা/৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad