ঢাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ

admin | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ - ০২:৫৫:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ জুন ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।গামীকাল বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

 

কিউটিভি/আয়শা/৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad