ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

নয় স্ত্রী’র যাচ্ছে এক, ইচ্ছে দশ পূরণের!

admin | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ - ১১:৪৪:৫৯ এএম

ডেস্ক নিউজ : সুদর্শন হলে কত কিছুই না করা বা পাওয়া যায়! যারই প্রতিফলন ব্রাজিলের খ্যাতনামা মডেল আর্থার ও আরসো। সুদর্শন এই মডেল একটি বা দুইটি নয়, এক দুই করে নয়টি বিয়ে করে সংসার পেতেছেন। এমন শান্তি কতজনেরই বা জীবনে আছে? তবে শান্তিতে মনে হয় ফাটল ধরাতে চলেছে তার এক স্ত্রী।  

জানা যায়, ৯-এর জায়গায় ১০ নারীর সঙ্গে ঘর করার শখ এই মডেলের। সে শখ দ্রুতই পূরণ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু এরই মধ্যে নতুন সমস্যা। এক স্ত্রী আগাথা স্বামীর বহুগামিতায় বিরক্ত হয়ে বিচ্ছেদের দাবি করেছেন। একগামী জীবনে ফিরতে চাইছেন তিনি। আর তাতেই হতবাক স্বামী আর্থার। 

এ বিষয়ে এক সাক্ষাৎকারে আর্থার জানিয়েছেন, “মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি। কিন্তু সব থেকে যে বিষয়টি তাকে অবাক করেছে, তা হল তার স্ত্রীর যুক্তি।”

আর্থার আরও বলেন, “আমার অন্যান্য স্ত্রীও খুব অবাক। তারা তো বলছে, আগাথা মোটেই ভালোবেসে বিয়ে করেনি। নতুন কিছুকে দেখার ও নতুন জীবন যাপনের আশায় বিয়ে করেছিল। এটা ঠিক করছে না আগাথা।”

এদিকে আগাথা বিচ্ছেদের দাবি করতেই আর্থার স্থির করেছেন, আগাথার জায়গা পূরণ করতে আরও একটি বিয়ে করবেন। আর খুব তাড়াতাড়ি স্ত্রীর সংখ্যা ১০-এ নিয়ে যাবেন তিনি।
আর্থার প্রথমে একটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম লুয়ানা কাজাকি। তারপরে গত বছর আট জন মহিলাকে একসঙ্গে বিয়ে করেছিলেন তিনি। যদিও ব্রাজিলে বহুগামিতা নিষিদ্ধ। আর এ নিয়ে সেদেশে চর্চাও হয়েছে অনেক।
সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/৬ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৪

▎সর্বশেষ

ad