ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাটি থেকে বের হল ঊর্ধ্বমুখী বজ্রের ঝলকানি!

admin | আপডেট: ০২ এপ্রিল ২০২২ - ০৩:৫২:১১ পিএম

ডেস্ক নিউজ : দীর্ঘ দিনের কোনও স্বাভাবিক নিয়ম যখন হঠাৎ করেই পুরো উল্টোভাবে ঘটে, তখন অবাক না হওয়া মানুষ খুঁজে পাওয়া যাবে না। সম্প্রতি তেমনই একটি ভিন্ন ঘটনার দেখা মিলল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে।

ভিডিওতে দেখা যায়, সবসময় আমরা যে বজ্রপাত আকাশ থেকে নিচের দিকে আসতে দেখি, সেই বজ্রপাত নিচের দিকে না এসে মাটি থেকে আকাশের দিকে ঊর্ধ্বমুখী হয়ে ছুটে যাচ্ছে।

এমন অদ্ভুত দৃশ্য দেখে তাজ্জব নেটিজেনরা। স্বাভাবিক ভাবেই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।

জানা গিয়েছে, ভিডিওটি আমেরিকার কানসাস প্রদেশের। টেলর উওনফোল্ড নামের এক ব্যক্তি ভিডিওটি তুলে তার টুইটার হ্যান্ডলে শেয়ার করেন।

শেয়ার করে তিনি লেখেন, “এই মাত্র আমি আমার ক্যামেরায় ধরতে পেরেছি এক পাগলামি ভরা বজ্রপাতকে।”

এমন অভিনব দৃশ্য দেখে নেটিজেনদের একজন মন্তব্য করেন, “আমি ছোটবেলায় একবার এমন বজ্রপাত দেখেছিলাম। কিন্তু তখন কেউ আমার কথায় বিশ্বাস করেনি।”

ভিডিওটি ভাইরাল হবার পর থেকেই প্রশ্ন উঠছে, কেন এমন ঘটে? এর উত্তরও দিয়েছেন এক আবহাওয়া বিজ্ঞানী। 

‘নিউ ইয়র্ক পোস্ট’-কে তিনি জানিয়েছেন, যদি কোনও আকাশছোঁয়া ইমারত কিংবা রেডিও টাওয়ারের উপর দিয়ে কোনও শক্তিশালী বিদ্যুৎক্ষেত্র তৈরি হয় তাহলে এই ধরনের দৃশ্যের জন্ম হয়।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/২রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

▎সর্বশেষ

ad