ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাক-ঢোল পিটিয়ে পাখড়-বটের ‘বিয়ে’, দাওয়াত পেল এলাকাবাসীও!

admin | আপডেট: ০২ এপ্রিল ২০২২ - ০২:০৪:১৯ পিএম

ডেস্ক নিউজ :  ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফুটানি বাজারের মহলবাড়ি গ্রামে। ওই  গ্রামের ভেটেলি রাণী ৮ বছর আগে ছেলে হিসেবে পাখড় গাছ ও মেয়ে হিসেবে বট গাছ একসাথে রোপণ করেন।

একই গ্রামের পাথারু রায়কে বটগাছ (মেয়ে) এর বাবা সম্বন্ধ করে চলতি ফাল্গুন মাসের ১৯ তারিখে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিয়ে দেন। আত্মীয়-স্বজনদের দাওয়াত করে, ঢাক-ঢোল পিটিয়ে বট গাছকে মেয়ের সাজ ও পাখড় গাছকে ছেলের সাজ সাজিয়ে বিয়ে সম্পন্ন  করেন এলাকাবাসী।

বরের (পাখড়) মা ভেটেলি রাণী জানান, আমার পরিবার নানা সমস্যায় জর্জরিত ছিল। সংসারে সমস্যা লেগেই থাকত। সমস্যা সমাধানের জন্য গাছের বিয়ে দেওয়ার চিন্তা করি। আজ থেকে আট বছর আগে দুটি গাছ একসাথে রোপণ করি। এ বিয়েতে আত্নীয় স্বজনদের দাওয়াত করি। ধর্মীয় রীতি অনুযায়ী গাছ দুটির বিয়ে দেওয়া হয়।

অন্যদিকে কন্যার (বট) বাবা পাথারু রায় বলেন, প্রতিবেশী ভেটেলি রানী আমাকে বট কন্যার বাবা হওয়ার প্রস্তাব দেন। পরে আমি কয়েকজনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি। তারা বলেন, মেয়ের বাবা হলে পরজন্মের জন্য ভাল হয়। সব মানুষেই পরবর্তী জীবনে ভাল কিছু করার আশা করে৷ সেই সুবাদে আমি প্রস্তাবে রাজি হই।

পুরোহিত সুকুমার রায় বলেন, একসাথে দুটি গাছকে প্রতিস্থাপন করলে পরজন্মে মঙ্গল হয়। এ জন্য ছেলে গাছ ও মেয়ে গাছকে একসাথে প্রতিস্থাপন করানো হয়। তবে এটিকে বিয়ে বলার সুযোগ নেই।

কিউটিভি/অনিমা/২রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৪

▎সর্বশেষ

ad