ডেস্ক নিউজ : শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে আমরা প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা নিয়েছি। এখানে কিছু ভুলত্রুটি থাকবেই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
কিউটিভি/আয়শা/২৮শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩






