ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কুকুরের নাম কোভিড রেখে তোপের মুখে!

admin | আপডেট: ২৫ মার্চ ২০২২ - ১১:২২:৫৪ এএম

ডেস্ক নিউজ : গত দু’বছরে বিশ্বজুড়ে কোভিডে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। কোভিড আতঙ্ক এখনও কাটেনি। বরং নতুন করে চিন, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ হয়ে উঠছে কোভিড পরিস্থিতি। এই পরিস্থিতিতে এক নারী নিজের পোষা কুকুরের নাম ‘কোভিড’ রাখায় সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হলেন। নেটিজেনদের বক্তব্য, যে ভাইরাসের জন্য গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ প্রিয়জনকে হারিয়েছেন, সেই ভাইরাসের নামে কেউ কী করে নিজের কুকুরকে নাম রাখতে পারে! এটা চূড়ান্ত অসংবেদনশীলতা।

এদিকে কুকুরের নাম কোভিড রাখার পেছনে যুক্তিও রয়েছে ও নারীর। তিনি জানিয়েছেন, লকডাউনের সময় ওই অনাথ কুকুরটিকে পান, সেই কারণেই ‘কোভিড’ বলে ডাকতে শুরু করেন।

তিনি জানান, “লকডাউনের শুরুর দিকে কুকুরটিকে আমাদের বাড়ির পেছন দিকের বাগানে ঘুরে বেড়াতে দেখি। তারপর থেকে ও আমাদের কাছেই রয়েছে। যত দিন না ওর মালিক এসে দাবি করছেন, ততদিন এখানেই থাকবে। আমরা স্থানীয় দোকানে ওর মালিকের সন্ধানে পোস্টারও দিয়েছিলাম।”

তিনি বলেন, “আমরা ওর কোভিড নাম রেখেছি, যেহেতু কোভিডের কারণেই ওকে পেয়েছি।”

ওই নারী বলেন, কিছুদিন হল কুকুরটিকে নিয়ে রাস্তায় বেরোনো শুরু করেছিলেন তিনি। মাঝে কাছের একটি সমুদ্র সৈকতে বেড়াতে যান কুকুরটি নিয়ে। সেখানেই প্রথমবার গোল বাধে।

কুকুরটিকে ‘কোভিড’ বলে ডাকা দিতে এক দম্পতি ওই নাম নিয়ে প্রবল আপত্তি জানান। বলেন, “আমাদের চাচার মৃত্যু হয়েছে কোভিডে। এমন নাম রাখলেন কী করে!” ওই দম্পতি আরও বলেন, “কীরকম লাগবে আপনার যদি কেউ তার পোষ্যকে ‘ক্যানসার’ বা ‘মৃত্যু’ বলে ডাকে?”

এই ঘটনাটির পরে নিজেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন কুকুরের জিম্মাদার। সবটা জানিয়ে তিনি নেটিজেনদের কাছে জানতে চান, পোষ্যের নাম ‘কোভিড’ রাখা কি খুব অন্যায় হয়ে গেছে? এর তীব্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। চরম কটাক্ষের মুখে পড়েন ওই নারী।

এক নেটিজেন লেখেন, “আপনি কি একটি কুকুরের নাম এইডস রাখতে পারবেন? রাস্তাঘাটে তাকে বলতে পারবেন, এদিকে এসো এইডস, কাম হেয়ার।”

আরেক নেটিজেন বলেন, “বোকার মতো একটা নাম দেওয়া হয়েছে।”

বিদেশি ওই নারী কি সত্যিই খুব অন্যায় করে ফেলেছেন? আপনি কী মনে করেন?

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/২৫শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২২

▎সর্বশেষ

ad