ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

৫০ বিঘা কলাবাগান পুড়িয়ে বিনষ্ট!

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৮:০১:৩২ পিএম

ডেস্কনিউজঃ পূর্ব শত্রুতার জের ধরে পাবনা সদর উপজেলায় প্রায় ৫০ বিঘা জমির কলাগাছ পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক।

আজ সোমবার উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাওডাঙ্গার পিরপুর চরের কৃষক মো. ইসলাম প্রামানিকের (আলক সরদার) কালার বাগানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, আজ সকালে তিনি খবর পান কে বা কারা তার বাগানে আগুন দিয়েছে। এ সময় তিনি লোকজন নিয়ে বাগানে ছুটে যান। ততক্ষণে বাগানের প্রায় ৫০ বিঘা জমির কলাগাছ পুড়ে নষ্ট হয়ে যায়।

আগামী রমজান মাসকে সামনে রেখে ১৫ লাখ টাকা ঋণ নিয়ে মো. ইসলাম প্রামানিক ১০০ বিঘা কলার আবাদ করেছিলেন। এরমধ্যে ৫০ বিঘা পুড়ে নষ্ট হলো। এখন পথে বসা ছাড়া তার সামনে আর কিছুই করার নেই। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে। যাতে এ রকম ঘটনা আর না ঘটে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ক্ষতিগ্রস্ত কৃষক থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপুল/ ২১.০৩.২০২২ ইং/সন্ধ্যা ৭:৫৮

▎সর্বশেষ

ad