ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মারিউপোলে প্রতি ১০ মিনিট অন্তর বোমা পড়ছে: ইউক্রেনের সেনা কর্মকর্তা

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৫:৫৬:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে রুশ বাহিনী ভয়াবহ হামলা চালাচ্ছে। শহরটিতে অবস্থান করা ইউক্রেনের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, প্রতি ১০ মিনিট অন্তর বোমা ফেলা হচ্ছে।আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনে মারিউপোলের ন্যাশনাল গার্ড আজভ রেজিমেন্টের ক্যাপ্টেন স্ব্যাটোস্লাভ পালামার বলেন, প্রতি ১০ মিনিট অন্তর বোমা পড়ছে। রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ গোলা বর্ষণ করছে।

ইউক্রেনের সেনাবাহিনী  গতকাল (রবিবার) রুশ বহিনীর চারটি ট্যাঙ্ক, সাঁজোয়া যান নিষ্ক্রিয় করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের গোলাবারুদ, অ্যান্টি-ট্যাঙ্ক  এবং বিমান প্রতিরক্ষা দরকার।  তিনি এবং তার সহযোদ্ধারা মারিউপোলে আত্মসমর্পণ করবেন না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে রুশ বাহিনী মারিউপোল কর্তৃপক্ষকে আত্মসমর্পণের জন্য সকাল ৫টা পর্যন্ত সময় বেধে দেয়। তবে শহর কর্তৃপক্ষ রুশ বাহিনীর আল্টিমেটাম প্রত্যাখান করেছে।

বন্দর শহর মারিউপোলে যুদ্ধের আগে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ বসবাস করত। মার্চের শুরু থেকে রুশ বাহিনী শহরটিতে ক্রমাগত হামলা করতে থাকে। স্যাটেলাইট চিত্রে শহরের ধ্বংসাবশেষ দেখা গেছে। 

সূত্র: সিএনএন

 

 

কিউটিভি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৩

▎সর্বশেষ

ad