ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনের মধ্যে বিশাল গ্যাপ রয়েছে: ইসরায়েলের প্রধানমন্ত্রী

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৪:৫৯:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি আলোচনা কিছুটা অগ্রসর হয়েছে। তবে দুই পক্ষের মধ্যে বড় ধরনের গ্যাপ রয়েছে। স্থানীয় একটি সংবাদপত্রের সম্মেলনে এক বক্তৃতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই মন্তব্য করেন। এর আগে রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভার্চুয়ালি যুক্ত হয়ে ইসরায়েলের সংসদ নেসেটে বক্তব্য দেন। বিশ্বের মধ্যে  সবচেয়ে ভালো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে ইসরায়েলের উল্লেখ করে জেলেনস্কি ইউক্রেনের জনগণকে বাঁচাতে তারা কেন এই প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে না, সেই প্রশ্ন রাখেন।

ইউক্রেন এবং রাশিয়া উভয়ের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে দেশটি বিবাদমান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে। ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার উন্নতি হচ্ছে। তবে দুই দেশের মধ্যে অনেক ব্যবধান রয়ে গেছে। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

▎সর্বশেষ

ad