ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চীনে ১৩২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৩:৩৭:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির গুয়ানঝি প্রদেশে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে বা দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাটি গুয়াংঝৌ অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে।

তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝৌ শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করেছিল। 

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানিয়েছে, উড়্রজাহাজটি এক ঘণ্টার বেশি সময় ধরে আকাশে ছিল। পরবর্তীতে দক্ষিণ-পূর্বাঞ্চলে এটি বিধ্বস্ত হয়। এসময় বিধ্বস্তের এলাকায় জঙ্গলে আগুন ধরে যায় বলেও জানা গেছে। 

কিউটিভি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

▎সর্বশেষ

ad