ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ছাড়াই চলবে ট্রেন!

admin | আপডেট: ২০ মার্চ ২০২২ - ০২:৩১:৪৭ পিএম

ডেস্ক নিউজ : তেল, কয়লার মতো জ্বালানি ছাড়াই ট্রেন চলতে পারে এমন ভাবনা কল্পনাতীত। তবে এখন তাই হতে চলেছে বাস্তব। জানা যাচ্ছে জ্বালানি ছাড়াই চলবে ট্রেন।

ট্রেন চলতে বিদ্যুৎ লাগলেও তা চিরাচরিত শক্তি থেকেই নেওয়া নয়। তবে এবারে তার বদলে ট্রেন ছুটলেই ব্যাটারিতে চার্জ হয়ে যাবে অটোম্যাটিক। আর সেই ব্যাটারিই ছুটিয়ে নিয়ে যাবে ট্রেন।

২০৩০ সালের মধ্যেই এমন ট্রেনের যাত্রা শুরু হয়ে যেতে পারে। নাম দেওয়া হয়েছে ‘ইনিফিনিটি ট্রেন’।

‘ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং’ নামে ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিশ্বে প্রথম এমন ট্রেন বানানোর উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকু।

ইনফিনিটি ট্রেন তৈরির জন্য তারা ব্রিটেনের ব্যাটারি প্রস্তুতকারী সংস্থা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিংকে কিনে নিয়েছে। 

ধারণা করা হচ্ছে এই ট্রেন চালু হলে যেমন জ্বালানি বাবদ খরচ কমে যাবে, তেমনই পরিবেশ দূষণও কমবে।

একই সঙ্গে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সময় নষ্ট হবে না। পাশাপাশি বারবার জ্বালানি ভরার কষ্টও থাকবে না। কারণ, এই ট্রেন চলার সময়ে নিজের থেকেই ব্যাটারি চার্জ করে নেবে।

প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকুর সিইও এলিজাবেথ জেইনস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইনিফিনিটি ট্রেন হবে বিশ্বের সেরা ট্রেন। সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎচালিত ট্রেন। একই সঙ্গে এটিই হবে বিশ্বের প্রথম ট্রেন, যেটি থেকে একটুও দূষণ হবে না।

 

কিউটিভি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/দুপুর ২:৩১

▎সর্বশেষ

ad