ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মহিষের ভয়ে প্রাণ বাঁচাতে গাছে চড়ল পশুরাজ!

admin | আপডেট: ১৬ মার্চ ২০২২ - ১১:১৪:৩৯ এএম

ডেস্ক নিউজ : যার ভয়ে এত দিন বুনো মহিষেরা পালিয়ে বেড়াত, যার হামলায় বহু বুনো মহিষের প্রাণ গেছে, এবার তাকেই বাগে পেয়ে যেন ‘উচিত শিক্ষা’ দেয়ার জন্য প্রস্তুত মহিষের দল। ফাঁদে পড়ে মহিষের কাছেই যেন ‘প্রাণভিক্ষা’ চাইছে  ‘বেচারা’ পশুরাজ!

এ যেন ঠিক উলটপুরাণ! দাপটের সঙ্গে শিকার ধরে টুঁটি ছিঁড়ে নেয় যে, এবার প্রচণ্ড ভয় পেয়েছে সে-ই পশুরাজ। শেষমেশ প্রাণ বাঁচাতে কোনো মতে একটা গাছ বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে দেখা গেল তাকে। যতবারই উপরে ওঠার চেষ্টা করছে, তত বারই হড়কে যাচ্ছে তার পা। আর ততই ভয় পাচ্ছে সে। 

আফ্রিকান দেশ কেনিয়ার মাসাই মারায় পশুরাজের এমনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর তা রীতিমত ভাইরাল হয়। 

ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে এক দম্পতি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলেন। যা নেটমাধ্যমে পুনরায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এত দিন যাদেরকে শিকার বানিয়ে এসেছে, এবার তারাই শিকারির বিরুদ্ধে দলবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে। কথায় আছে, একতাই বল। আর মহিষদের এই একতা দেখেই প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল সিংহটি। 

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, যে গাছটিতে পশুরাজ ওঠার চেষ্টা করছে, তার কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে শ’খানেক বুনো মোষের একটি দল। ভাবটা এমন- যেন শিকারিকে নাগালে পেলে ছিন্নভিন্ন করে ফেলবে!

যার ভয়ে এত দিন বুনো মহিষেরা পালিয়ে বেড়াত, যার হামলায় বহু বুনো মহিষের প্রাণ গেছে, এবার তাকেই বাগে পেয়ে যেন ‘উচিত শিক্ষা’ দেয়ার জন্য প্রস্তুত মহিষের দল। ফাঁদে পড়ে মহিষের কাছেই যেন ‘প্রাণভিক্ষা’ চাইছে  ‘বেচারা’ পশুরাজ!

যা দেখে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। কেউ বলেছেন, ‘শক্ত করে গাছকে ধরে থাক সিম্বা। বাবা আসছে।’ 

কেউ আবার বলেছেন, ‘মুফাসা নেমে আয় ভাই! ইজ্জতের প্রশ্ন।’ 

আবার একজন বলেছেন, ‘কখনও কখনও শিকারিকেও শিকার হতে হয়।’

কিউটিভি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৪

▎সর্বশেষ

ad