ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় পৌঁছেছেন ২০০ বাংলাদেশি

admin | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২২ - ১০:৫১:০৫ এএম

ডেস্ক নিউজ :  ইউক্রেন থেকে প্রায় ২০০ বাংলাদেশি নাগরিক পোল্যান্ড ও রোমানিয়ায় প্রবেশ করেছেন। শনিবার রাতে (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বাংলাদেশি নাগরিকদের ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় যেতে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। 

তিনি বলেন, “আমরা প্রায় ৭০০ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ করছি। ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের একটি দল পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে প্রবেশে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের সহায়তা করতে কাজ করছে।”

শনিবার জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে এপি জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এখন পর্যন্ত ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্য প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।

কিউটিভি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

▎সর্বশেষ

ad