ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

উদ্দেশ্যমূলক মন্তব্যকে স্বাগত নয়, হিজাব বিতর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

admin | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২২ - ০৬:০৩:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটকে হিজাব বিতর্ককে ঘিরে বিশ্বের অন্য দেশগুলির মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বক্তব্য, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে উদ্দেশ্যমূলক মন্তব্য কোনোভাবেই স্বাগত নয়। কারণ বিষয়টি কর্ণাটক হাইকোর্টের বিচারাধীন রয়েছে। 

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে জানান, ‌’কর্ণাটক রাজ্যের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিধির বিষয় কর্নাটক হাইকোর্টের বিচার বিভাগীয় তদন্তের অধীনে রয়েছে। আমাদের সংবিধানিক অবকাঠামো এবং প্রক্রিয়া, সেই সাথে আমাদের গণতান্ত্রিক রীতি এবং বিশ্বাস হলো সেই প্রেক্ষাপট- যেখানে সমস্যাগুলো বিচার বিবেচনা করে তার সমাধানও করা হয়। তাই যারা ভারতকে ভালোভাবে চেনেন, তারা এই বাস্তবতার যথাযথ উপলব্ধি করতে পারবে। আমাদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনোরকম উদ্দেশ্যমূলক মন্তব্যকে স্বাগত নয়।’

 

 

কিউটিভি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad