ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

৭৮ বার করোনা ‘পজিটিভ’ হলেন তুরস্কের এক বৃদ্ধ!

admin | আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০২২ - ০৫:৪২:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  বয়স ৫৬। করোনা ‘পজিটিভ’ হয়েছেন ৭৮ বার। এই রোগের ফাঁদে পড়ে ২০২০ সাল থেকে টানা ১৪ মাস হাসপাতাল এবং বাড়িতে নিভৃতবাসে কাটিয়েছেন তুরস্কের প্রৌঢ় মুজফ্‌ফর কায়াসন। টানা এত দিন সংক্রমিত থাকতে আর কাউকে দেখা যায়নি বলেই বক্তব্য দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের।

লিউকেমিয়ায় আক্রান্ত মুজফ্‌ফর ২০২০ সালের নভেম্বর মাসে প্রথম করোনায় সংক্রমিত হন। দিন কয়েক হাসপাতালে কাটান। রোগের তীব্রতা কিছুটা কমলে বাড়ি ফেরেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষায় ইস্তানবুলের বাড়িতে নিভৃতবাসে থাকেন। কিন্তু সে ছিল বিড়ম্বনার শুরু।

এর পর কেটেছে মাসের পর মাস। কয়েক দিন অন্তর অন্তর করেছেন করোনা পরীক্ষা। প্রতি বার এসেছে ‘পজিটিভ’।

সম্প্রতি আক্রান্তের সপ্তাহ দুই পর থেকে করোনা রোগীদের নিভৃতবাস থেকে মুক্তির কথা বলা হচ্ছে। কিন্তু মুজফ্‌ফর যখন আক্রান্ত হন, তখন সে নিয়ম ছিল না। ইতিমধ্যে দফায় দফায় ন’মাস কাটিয়েছেন হাসপাতালে। পাঁচ মাস কাটিয়েছেন বাড়িতে। পরীক্ষা করিয়েছেন মোট ৭৮ বার। প্রতিবারই হয়েছেন পজিটিভ। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২

▎সর্বশেষ

ad