ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিটামিন ই ক্যাপসুলের নানা গুনাগুন

admin | আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২২ - ০২:০৫:৫৬ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক :  ইভিয়ন ক্যাপসুল ব্যাপকভাবে ভিটামিন ই ক্যাপসুল নামে পরিচিত। এর রয়েছে বিভিন্ন ধরণের গুনাগুন। তবে ত্বকের যত্নে এর উপকারিতা অনেকের জানা থাকলেও শরীরের আরো নানা উপকারে যে ভিটামিন ই কাজে আসে তা হয়তো অনেকেরই অজানা।

শরীরের সৌন্দর্য রক্ষায় ও বৃদ্ধিতে ভিটামিন ই কাজে আসে। তাছাড়া আরো কি কি কাজে আসে ভিটামিন ই দেখে নেওয়া যাক-
প্রতিদিন যারা রান্না বা কাপড় কাচার মতো কাজ  করে থাকেন, তাদের নখের উপর বাড়তি চাপ পড়ে। একটুতেই যত্ন করে বড় করা নখ ভেঙে যেতে পারে। অনেক সময় নখের মধ্যে হলুদ দাগছোপও পড়ে যায়। আর এই নখ ভাল রাখতে কাজে আসে ভিটামিন ই ক্যাপসুল। রাতে ঘুমাতে যাওয়ার আগে নখ এবং নখের চারপাশে ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মালিশ করে নিলে নখ থাকবে সুস্থ ও সুন্দর।

রাতে ঘুমতে যাওয়ার আগে অনেকেই নাইটক্রিম বা কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকেন। এই ক্রিমের মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দিলে সিরামের কাজ করবে। ত্বক আর্দ্র থাকবে।

মাথার চুল লম্বা করতে ও তা যত্ন করতে চাইলে ব্যবহার করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল। চুলে নিয়মিত যে তেল ব্যবহার করেন, তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে সপ্তাহে দু’দিন মাথায় মাখতে পারেন। ২-৩ ঘণ্টা রেখে তার পর মাথায় শ্যাম্পু করে নিন। চুল বৃদ্ধি পাবে দ্রুত।

অকাল বার্ধক্য ঠেকাতে ভিটামিন ই ক্যাপসুল বেশ কার্যকরী। অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত ভিটামিন ই ক্যাপসুল ত্বকে মালিশ করলে ত্বক টানটান হয়।
সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২০৫

▎সর্বশেষ

ad