ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

চুলের তৈরি সোয়েটার!

admin | আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:১৩:০০ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত থাকেন শিল্পীরা। প্রতিনিয়ত নতুনত্ব পেতে যেমন অভ্যস্ত হয়ে উঠছেন ক্রেতারা, তেমনি নতুন আবিষ্কারে ব্যস্ত বস্ত্রশিল্পীরা।

এবার নতুন এক আবিষ্কার ফ্যাশন দুনিয়ায় তোলপাড় তুলেছে। নেদারল্যান্ডসের আমস্টারডামের নিবাসী বস্ত্রশিল্পী সোফিয়া কোলার মানুষের ফেলে দেওয়া চুল থেকে তৈরি করেছেন নানা ধরনের পোশাক।মানুষের চুল দিয়ে সোয়েটার বানিয়ে আলোড়ন ফেলেছেন ফ্যাশন দুনিয়ায় ।

তিনি বলেন, কেবল ইউরোপেই প্রতি বছর সাত কোটি কেজির বেশি ওজন চুল নষ্ট হয়। 

সেই চুলকেই পুনর্ব্যবহার যোগ্য করে তোলার ইচ্ছা থেকেই তার এই উদ্যাগ। 

উলের মতো চুলও তৈরি কেরাটিন তন্তু দিয়ে। আর চুল বিষাক্তও নয়, কাজেই কৃত্রিম তন্তুর তুলনায় এটি অনেক ভালো বিকল্প বলেই মনে করেন সোফিয়া। 

তার আশা, যেহেতু কাঁচামাল হিসেবে চুলের অভাব নেই; এটি টেকসই, হালকা ও তাপরোধী। তাই সঠিকভাবে ব্যবহার করতে পারলে সাজপোশাকের দুনিয়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় শীতের পোশাকের জগতেও দারুণ একটি বিকল্প হয়ে উঠতে পারে মানুষের চুল। পাশাপাশি এটি পরিবেশ বান্ধবও বটে।

সূত্র: আনন্দবাজার

কিউটিভি/অনিমা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad