ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রিজ ছাড়াই এই ৫ উপায়ে সবজি রাখুন তরতাজা!

admin | আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২২ - ১০:২০:০৯ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক :  ফ্রিজ ভরতি ফল আর সবজি। হঠাৎ করেই লোডশেডিং। প্রায় ঘণ্টার পর ঘণ্টার ফ্রিজ বন্ধ। সবজি-ফল তো পচে যাবে! এখন উপায়? কোন চিন্তা নেই , ফ্রিজ ছাড়াই খুব সহজে ফল ও সবজি ফ্রেশ থাকবে বেশ কয়েকদিন। কারণ এর জন্য রয়েছে বেশ কিছু সহজ উপায়।

প্রথমেই জানা দরকার, সব সবজি কিন্তু ফ্রিজে রাখার জন্য নয়। যেমন, আলু কখনই ফ্রিজে রাখবেন না। রাখবেন না মরিচও। টমেটোও বেশিদিন ফ্রিজে না রাখাই ভাল। আবার কলা ভুলেও ফ্রিজে রাখবেন না। এতে তাড়াতাড়ি তা পচে যেতে পারে।

এবার জেনে নিন কীভাবে ফ্রিজ ছাড়া সবজি তাজা রাখবেন..

> প্রথমে ফ্রিজ থেকে ফল ও সবজি বের করে নিন। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এবার সেটি এমন জায়গায় রাখুন যেখানে হাওয়া-বাতাস লাগলেও, ওভেনের উত্তাপ যেন না লাগে সবজিতে।

> ফল ও সবজি ফ্রিজ থেকে বের করে একটি শুকনো পরিষ্কার কাপড়ে বেঁধে রাখতে পারেন। এতে ফল বেশিদিন ফ্রেশ থাকবে।

> ছোট ছোট প্লাস্টিক ব্যাগে সবজি গুলো আলাদা ভাগ ভাগ করে রেখে দিন। এবার প্লাস্টিক ব্যাগটি ঝুলিয়ে রাখুন। দেখবেন, বহুদিন তাজা থাকবে সবজি।

> ধনে পাতার উপর অল্প পানি ছড়িয়ে খোলা হাওয়ায় রেখে দিন। দেখবেন ধনে পাতা তাজা থাকবে। তবে এ অবস্থায় বেশিদিন রাখবেন না কিন্তু।

> শাক তাজা রাখতে হলে তা না ধুয়ে কোনও প্যাকেটে মুড়িয়ে রাখুন। খেয়াল রাখুন সেই প্যাকেটে যেন বেশি হাওয়া না ঢোকে।

বেশিদিন ফ্রিজ খারাপ থাকলে অল্প বাজার করুন। এতে সবজি ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। 

এছাড়াও ফ্রিজ পরিষ্কার করার সময় ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন। চেষ্টা করবেন প্রত্যেকটি সবজি একসঙ্গে না রেখে আলাদা আলাদা করে রাখতে। প্রয়োজনে ছোট ছোট বাক্স ব্যবহার করতে পারেন।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউটিভি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৯

▎সর্বশেষ

ad