ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্ট্রোকের পর দেখলেন করোনা পজিটিভ, বয়স্কদের কীভাবে নজরে রাখবেন?

admin | আপডেট: ২৬ জানুয়ারী ২০২২ - ০৯:২৬:৩৫ পিএম

লাইফ স্টাইল ডেস্ক : ওমিক্রন মৃদু ধাক্কা, এই ধারণা এখন অনেকের মনেই গেঁথে গিয়েছে।  তৃতীয় ঢেউয়ের সময় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা আগের তুলনায় কম। তবে বয়স্ক ব্যাক্তিরা এখনও ঝুঁকিতে। 

অনেক সময়ই পেটে যন্ত্রণা, বুকে ব্যথা, হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া কিংবা স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি করার পর দেখা যাচ্ছে করোনা পজিটিভ। 

তাই জ্বর এলেই টেস্ট করাতে হবে। অপেক্ষা করলে চলবে না। হালকা সর্দি-কাশি হলেও পরীক্ষা করাতে হবে। 

বাড়ির প্রত্যেক সদস্যর ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। 

বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন ৩-৪ বার মাপতে হবে। পালস রেট মাপতে হবে।

পরিমাণমতো খাওয়া-দাওয়া করছেন কিনা নজর রাখতে হবে।

অনেক সময় ঠিকমতো পানি খাওয়া হচ্ছে না বলে, ডিহাইড্রেশনের সমস্যাও দেখা দিচ্ছে। 

এই সমস্যাগুলির কোনওটিও দেখা দিলেই রোগীকে দ্রুত হাসপাতালে আনতে হবে। যত দেরি করবেন, সমস্যা বাড়তে পারে। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /রাত ৯:২৬

▎সর্বশেষ

ad