ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিরাপদ সড়কের দাবিতে রামপুরায় ফের শিক্ষার্থীদের অবস্থান

admin | আপডেট: ২১ জানুয়ারী ২০২২ - ০২:২৪:০২ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর রামপুরায় আবারও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১১টার দিকে রামপুরা সেতুর ওপর শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের হাতে দেখা যায় বিভিন্ন পোস্টার যা আশেপাশের দেয়ালে টানিয়ে দেয়া হয়। পোস্টারগুলোতে নিরাপদ সড়ক চাই, বাসে নারী যাত্রীদের সম্মান দিতে হবে, আমরা আছি থাকব যুগে যুগে লড়বো, সড়কের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন লড়াই করুন; এই জাতীয় স্লোগান লেখা হয়।

রামপুরা এলাকায় শিক্ষার্থীদের কর্মসূচির সমন্বয়কারী সোহাগী সামিয়া কালের কণ্ঠকে বলেন, আমরা আজ এক ঘন্টার মতো রাস্তায় পাশে অবস্থান নিয়ে নিজেরা পোস্টার তৈরি করেছি সে পোস্টার আশেপাশে লাগানো হয়েছে। পাঁচ ছয় দিন পর আবার নতুন কর্মসূচি দেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২২

▎সর্বশেষ

ad