ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

হাতীবান্ধায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০৬:৩৪:৩৪ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় দ্বিতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আছিম উদ্দিন(৫০) নামে এক মধ্যবয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬জানুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তিকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সকালে উপজেলার দক্ষিন সিন্দুর্না গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আছিম উদ্দিন উপজেলার দক্ষিন সিন্দুর্না গ্রামের মৃত শহির উদ্দিনের ছেলে। জানাগেছে, শুক্রবার বিকেলে ওই শিক্ষার্থী গ্রেপ্তারকৃত আছিম উদ্দিনের বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলতেছিলো। এ সময় আছিম উদ্দিন তাকে একা পেয়ে বাড়ির পিছনের বাশ ঝাড়ে নিয়ে যায় এবং শিশুটির স্পর্শ কাতর স্থানে যৌন হয়রানি করেন। তার এহেন কান্ডে শিশুটি ভয়ে কান্না শুরু করলে আছিম উদ্দিন সেখান থেকে সটকে পড়েন। পরে শিশুটি তার পরিবারকে জানালে শিশুটির বাবা ঘটনার দিন রাতেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে আছিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আজ রবিবার (১৬ জানুয়ারী) বিকেলে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। 

কিউটিভি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩
▎সর্বশেষ

ad