ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাতীয় সংসদের এ বছরের প্রথম অধিবেশন বিকালে

admin | আপডেট: ১৬ জানুয়ারী ২০২২ - ০২:৫৪:৪০ পিএম

ডেস্ক নিউজ :  একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও এ বছরের প্রথম অধিবেশন বসছে রোববার বিকেল ৪টায়। এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। এরইমধ্যে মন্ত্রিসভায় এ ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারে বিগত ১৫ বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরবেন তিনি।

সংসদের রেওয়াজ অনুযায়ি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ নাও হতে পারে।

সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।

অধিবেশন উপলক্ষে ইতিমধ্যে সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারিদেরও কোভিক টেস্ট করা হয়েছে।

এদিকে, কোভিড পরিস্থিতি বিবেচনায় এ অধিবেশনের নিউজও সংসদে যেয়ে কভার করতে পারছেন না সাংবাদিকরা। তবে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ সংসদ ভবনে উপস্থিত হয়ে কভার করার অনুমতি পাচ্ছেন। এজন্য সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের কোভিট টেস্ট করা হয়েছে।

কিউটিভি/অনিমা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad