ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আমার কর্মীদের আটক করা হচ্ছে: তৈমুর

admin | আপডেট: ১৪ জানুয়ারী ২০২২ - ১২:১৭:৫৬ পিএম

ডেস্ক নিউজ : নির্বাচনী প্রচারণা শেষ না হতেই নিজ দলের কর্মীদের আটক শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তৈমুর বলেন, ‘আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নানক বলেছেন— তৈমুর ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি।  সে ২৪ ঘণ্টার মধ্যেই টের পাবে।’

হাতি প্রতীকের এই মেয়রপ্রার্থী বলেন, আমি ইতোমধ্যে টের পেয়েছি, ঘুঘুর ফাঁদ দেখেছি। উনি (নানক) এই কথা বলার পর সিদ্ধিরগঞ্জে আমার নির্বাচনি সমন্বয়ক জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে গ্রেফতার করা হয়েছে। ২০২১ সালের মার্চ মাসের দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গে রবির অফিস থেকে পোলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ কাগজ উধাও হয়ে গেছে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

▎সর্বশেষ

ad