ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০৪:১৩:৪০ পিএম

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য এবং চালে পলিথিনের ব্যাগ ব্যবহার করায় তিন ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ভূঞাপুর বাসস্ট্যান্ড এবং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন। এ সময় চাল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার, বেলাল হোসেনকে ১০ হাজার, খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং ছয়জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা যায়, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছে সরকার। এতে উপজেলায় সরকার ঘোষিত হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ছাড়া পাট দিয়ে তৈরি বস্তা ব্যবহার না করে চালে পলিথিনের বস্তা ব্যবহার করায় অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে দুই হাজার ৪০০ টাকা এবং তিন চাল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১০

▎সর্বশেষ

ad