ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

‘ইগোকে পেছনে ফেলে সফল কোহলি’

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ০৪:১০:৫৬ পিএম

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার আভাস দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ২০২০ সাল থেকে ব্যাট হাতে সেভাবে সাফল্য দেখাতে পারেননি ভারতীয় এই অধিনায়ক।  গত দুই বছরে ১৪টি টেস্ট খেলে কোনো সেঞ্চুরির দেখা পাননি। চোটের কারণে নতুন বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামতে পারেননি কোহলি। কেপ টাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে নেমে ২০১ বলে করেছেন ৭৯ রান। 

ব্যাটিং বিপর্যয়ের দিনে কোহলির দায়িত্বশীলতায় মুগ্ধ ভারতের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। ক্রিকেট থেকে অবসরে গিয়ে সংসদ সদস্য হওয়া গম্ভীর বলেন, কোহলি অনেকবার বলেছে, আপনি যদি ইংল্যান্ডে যান তাহলে আপনার ইগো ভারতে রেখে যেতে হবে। আজকে কোহলি তার ইগো ব্যাগে ভরে রেখেছিল এবং এই ইনিংস আমাকে তার সফল ইংল্যান্ড সফরের কথা মনে করিয়ে দেয়। যেখানে সে অফ স্ট্যাম্পের বাইরের অনেক বল ছেড়েছিল। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ওপেনার আরও বলেন গম্ভীর, আজকেও (টেস্টের প্রথম দিন) সে একই কাজ করেছে, অফ স্টাম্পের বাইরের অনেক বল ছেড়েছে। অনেকবার ব্যাটে-বলে করতে ব্যর্থ হয়েছে, কিন্তু সে ইগো দেখায়নি। সে প্রত্যেক বলে বোলারদের উপর চড়াও হওয়ার চেষ্টাও করেনি।

কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় খুবই সুশৃঙ্খল কোহলি। অনেক বলে ড্রাইভ এবং পুল শট খেলেননি। এভাবেই খেলছিলেন। তবে আউট হবার আগ পর্যন্ত তাকে  দেখতে সত্যিই ভালো লাগছিল। সে আজ কিছু কভার ড্রাইভ খেলেছে, সে সঠিক বলগুলো বেছে নিয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

▎সর্বশেষ

ad