ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ভারতে একদিনে আড়াই লাখ করোনা সংক্রমণ

admin | আপডেট: ১৩ জানুয়ারী ২০২২ - ১২:৩২:১২ পিএম

ডেস্কনিউজঃ করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়ছে ভারতে। একদিনে দেশটিতে প্রায় আড়াই লাখ মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে জানা যায়, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪৭ হাজার ৪১৭ জন। যা আগের দিনের চেয়ে ২৭ শতাংশ বেশি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তের পাশাপাশি গত এক দিনে আরও ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারীতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছাল।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও এক দিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ দশমিক ১১ শতাংশে পৌঁছেছে। যা গত মে মাসের পর সর্বোচ্চ।

ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখে পৌঁছেছে। যাদের মধ্যে ওমিক্রন ধরনে শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

বিপুল/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ১২:২৪

▎সর্বশেষ

ad