ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফোন পানিতে পড়লে যা করবেন, যা করবেন না

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ০৯:৫৬:১৯ এএম

লাইফ স্টাইল ডেস্ক :  হাত-মুখ ধুতে গিয়ে অসাবধানতাবশত আপনার মোবাইলটি বালতির পানিতে বা কখনো বেসিনে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আবার বৃষ্টিতে কিংবা অন্য কোনোভাবে মোবাইলের মধ্যে পানি চলে যেতে পারে। এক্ষেত্রে যা করবেন আর যে কাজ অবশ্যই করবেন না তা জেনে নিন-

যা করবেন-

অল্প পানি পড়লেও ফোন বন্ধ করে দিন। 

ফোনের ব্যাটারি, সিম কার্ড সবটা খুলে রাখুন। 

মসলিন কাপড় বা টিস্যু দিয়ে সেগুলো মুছে রেখে দিন। 

বাড়িতে ইলেকট্রনিক্স বাল্ব থাকলে, তার সামনে ব্যাটারি, ফোন, সিম কার্ড শুকিয়ে নিন। 

ফোনের স্পিকারেও পানি যাওয়ার সম্ভাবনা থাকে। সেটিও বাল্বের সামনে রেখে দিয়ে শুকিয়ে নিন। 

পানি শুকিয়ে গেলেও সারারাত ফোন বন্ধ করে রেখে দিন। 

যা করবেন না-

পানিতে পড়ে যাওয়া ফোনটি শুকানোর জন্য ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতে অতিরিক্ত গরমে ফোনের ভেতরের যন্ত্রাংশ গলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভেজা ফোনটি কখনো দেয়ালে লাগানো চার্জারের পয়েন্টের সঙ্গে যুক্ত করবেন না। এতে তড়িতাহত হওয়ার ভয় রয়েছে।

আপনার ভেজা ফোনটি ৩.৫ মিমি হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না। এক্ষেত্রেও তড়িতাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভেজা ফোনটি ব্যবহার না করে সবার আগে সেটিকে সুইচ অফ করতে হবে।

পানি ঝাড়ার জন্য ফোনটি এদিক-ওদিক অপ্রয়োজনীয়ভাবে নাড়াবেন না। এতে ফোনের ভেতর পানি ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফোন সার্ভিস সেন্টারে নিয়ে গেলে টেকনিশিয়ানকে সবিস্তারে জানান। আপনার ফোনে কতটা পানি ঢুকতে পারে, ফোনটি কিভাবে পানিতে পড়ে গেল সে বিষয়ে জানাবেন। নয়তো সঠিক তথ্যের অভাবে টেকনিশিয়ান ফোনের আরো অনেক বেশি ক্ষতি করে দিতে পারে।

ফোনের পাশে যেসব পাওয়ার বাটন, ভলিউম বাটন রয়েছে সেগুলো অকারণে ঘাঁটাঘাটি করবেন না। এতে পানি ভেতরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

কিউটিভি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৬

▎সর্বশেষ

ad