ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সংসদে এবারও ঢুকতে পারবেন না সাংবাদিকরা

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৫:১০:৩৭ পিএম

ডেস্ক নিউজ : বিগত অধিবেশনের মতো সংসদ টেলিভিশনের লাইভ দেখে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে হবে। মঙ্গলবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১৬ জানুয়ারি বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও নতুন বছরের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। 

করোনা সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রসঙ্গত, করোনাকালীন অধিবেশনগুলো সংসদ ভবনে না গিয়ে টেলিভিশনে লাইভ দেখে সংবাদ সংগ্রহ করে আসছেন গণমাধ্যমকর্মীরা। অবশ্য করোনার নেগেটিভ সনদ থাকা শর্তে গত বাজেট পেশ ও পাসের দিন সংসদ ভবনে প্রবেশের সুযোগ পেয়েছিলেন সাংবাদিকরা। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ অধিবেশন সংসদে গিয়ে একদিনের জন্য কাভার করার সুযোগ দেওয়া হয়েছিল।

 

 

কিউটিভি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৭

▎সর্বশেষ

ad