ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত কাল

admin | আপডেট: ১০ জানুয়ারী ২০২২ - ০৯:৩৮:৫৪ পিএম

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে এ মুহূর্তে দেশজুড়ে আলোচনা চলছে। আগামী ১৬ জানুয়ারি সিটি করপোরেশনটিতে নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে।

এরমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। আগামী ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। অন্যদিকে নাসিক নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে ১৪ জানুয়ারি।

এমন পরিস্থিতিতে নাসিক নির্বাচন যথাসময়ে হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমবার দেবনাথ যুগান্তরকে বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধের বিষয়টি মঙ্গলবার কমিশনে উত্থাপন করা হবে। এ বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

তবে কমিশনের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বর্তমান পরিস্থিতির বিশেষ ব্যতিক্রম না হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনসহ ঘোষিত নির্বাচনগুলো শেষ করতে চায় সরকার।

বিপুল/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad