ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

অভিষেকে নাঈমের শূন্য, তালিকায় আরও ২৪ বাংলাদেশি

admin | আপডেট: ১০ জানুয়ারী ২০২২ - ০৫:১৮:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে প্রথম টেস্টে তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের ইনজুরিতে কপাল খুলে নাঈম ইসলামের। হাতের তালুতে সেলাই পড়ায় মাউন্ট মঙ্গানুই টেস্টর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামেননি মাহমুদুল হাসান জয়। ফলে ক্রাইস্টচার্চে স্বাগতিকদের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে নাঈমের। কিন্তু অভিষেক রাঙানো তো দূরের কথা, লজ্জার ইতিহাসেই নাম লেখালেন বাঁহাতি এ ব্যাটার।

শূন্য রানে আউট হয়ে সাদা পোশাকের অভিষেকটা বিবর্ণ হয়ে থাকল তার।  মাত্র ৫ বল স্থায়ী হয় নাঈমের অভিষেক ইনিংস। সাউদির বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। ১০০তম টেস্ট ক্রিকেটার হিসেবে নাঈমের শুরুটা যে ভীষণ বাজে হলো তা বলার অপেক্ষা রাখে না।

তবে এমন বাজে রেকর্ডে শুধু মাথা হেট করে নাঈমই থাকছেন না। তার আগে বাংলাদেশের হয়ে এ লজ্জার দৃষ্টান্ত দেখিয়েছেন আরও ২৪ ক্রিকেটার। নাঈম ২৫তম।

তালিকা আছে— নাঈমের আগে বাংলাদেশের ২৪ ক্রিকেটার নিজেদের অভিষেক টেস্টে রানের খাতা খুলতে পারেননি।  

মজার বিষয় হচ্ছে— যার ইনজুরির বদৌলতে একাদশে সুযোগ পেয়েছেন নাঈম, সেই মাহমুদুল হাসান জয়ও এ তালিকার একজন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষের টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। 

অভিষেকে ডাক মারার তালিকায় আরও আছেন সাইফ হাসান, জহুরুল ইসলাম, জিয়াউর রহমান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুন।

তবে আলমগীর কবির ও কামরুল ইসলাম রাব্বী— এ দুই ক্রিকেটারকে একটু আলাদা করে রাখতে হবে। তারা দুজন অভিষেক টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

▎সর্বশেষ

ad